জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

ছবি- প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব শাড়ি বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়িগুলো সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সহসভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, 

উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিক, ঠাকুরমান্দা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক এবং প্রসাদপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীরা উপস্থিত ছিলেন।

শাড়ি পেয়ে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। দুর্গাপূজার আনন্দে অসহায় নারীদেরও সম্পৃক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিতরা।

আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। 

এমন মানবিক সহায়তা সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত