শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুর বারী।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুর বারী দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন