জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta
সর্বশেষ
রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে একথা জানিয়েছেন।বিকাল ৩টা নাগাদ প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিবসহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং বক্তব্যটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন।রাষ্ট্রপতি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং প্রধান বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।এসময় জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।সৌজন্য তথ্য : বাসস 
৬ ঘন্টা আগে

মহাদেবপুরে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্কেলপুর হাসপাতাল চত্বর থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরল র‌্যাব

আক্কেলপুর হাসপাতাল চত্বর থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরল র‌্যাব

আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পেছাল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে এনজিও ম্যানেজার নিহত

সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পেছাল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে এনজিও ম্যানেজার নিহত

আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: অতঃপর মোটরসাইকেল চালকের মৃত্যু

আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: অতঃপর মোটরসাইকেল চালকের মৃত্যু

‎চাঁদা না দেওয়ায় ‘মব’ সৃষ্টি করে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ

‎চাঁদা না দেওয়ায় ‘মব’ সৃষ্টি করে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ

ফার্মেসীর কর্মচারীর দেয়া ভুল ওষুধ খেয়ে মৃত্যু পথযাত্রী নওগাঁর আখের আলী

ফার্মেসীর কর্মচারীর দেয়া ভুল ওষুধ খেয়ে মৃত্যু পথযাত্রী নওগাঁর আখের আলী

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক মালামাল আটক

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক মালামাল আটক

আক্কেলপুরে নির্যাতনে যুবকের মৃত্যু: পলাতক ইউপি সদস্য সেলিম গ্রেপ্তার

আক্কেলপুরে নির্যাতনে যুবকের মৃত্যু: পলাতক ইউপি সদস্য সেলিম গ্রেপ্তার

সাজেকে দফায় দফায় গোলাগুলি,গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

সাজেকে দফায় দফায় গোলাগুলি,গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

শিবগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বদলগাছীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

বদলগাছীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিতরা অনশনে

জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিতরা অনশনে

গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

দুপচাঁচিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি

আত্রাইয়ে এম্পল ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক

আত্রাইয়ে এম্পল ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক

সবচেয়ে সস্তা পেঁপে,শিমের দাম আকাশছোঁয়া

কাঁচাবাজারে সবজির দামে এখনো স্বস্তি ফেরেনি। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম, আর সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার ওপরে। তবে চলতি সপ্তাহে মাছ, মাংস ও ডিমের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারভেদে অধিকাংশ পণ্যের দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে। সরেজমিনে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢেঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সবজি ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে দেশি শসার দাম আরও বেশি, কেজি ৮০ থেকে ১০০ টাকা।বর্ষা মৌসুমে বাজারে আসা শীতের আগাম সবজির মধ্যে শিমের দাম সবচেয়ে বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। অন্যদিকে সবচেয়ে কম দামের সবজি পেঁপে, কেজি ৩০ টাকা।সবজির বাড়তি দামের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে কাঁচা মরিচে। কয়েক সপ্তাহ আগে কেজি ৪০০ টাকা পর্যন্ত উঠে গেলেও সরবরাহ বাড়ায় এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলা ৮০ টাকা কেজি। লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজার করতে আসা আনোয়ার হোসেন বলেন, ‘বেগুন কিনেছি ১০০ টাকা, করলা ৮০ টাকা, ছোট লাউ ৬০ টাকা, এক পোয়া মরিচ কিনেছি ৩০ টাকায়। সবকিছুর দাম বেশি। আমাদের খাওয়ার মতো বাজার নাই।বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সবজির দাম বেড়েছে। ব্যবসায়ী আবু দাউদ বলেন, ‘অতিবৃষ্টির কারণে সবজির দাম বাড়ছে। উৎপাদন বাড়লে সবজির দাম কম থাকে।এদিকে মাংসের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং চারটি ৫০ টাকা দরে। ডিম বিক্রেতা মাসুম বলেন, ‘এখন ফার্মের মুরগির ডিম ডজন ১৫০ টাকা বিক্রি করা হচ্ছে।মাছের বাজারেও তেমন পরিবর্তন দেখা যায়নি। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাস ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের কিছু ধরনের দাম কেজিপ্রতি ১ হাজার টাকারও বেশি।বিক্রেতারা জানান, মাছের আকার, জীবিত বা মৃত থাকা এবং সরবরাহের ওপর দাম নির্ভর করে। বাজারভেদে একই মাছের দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য থাকতে পারে।মাছ বিক্রেতা জালাল বলেন, ‘মাছের দাম আগের মতোই আছে। দাম সরবরাহের ওপর নির্ভর করে। এখন এক দাম, বিকেলে আরেক দাম। মাছ বেশি এলে দাম কমে, আবার ক্রেতা বেশি হলেও দাম বেড়ে যায়।’

সবচেয়ে সস্তা পেঁপে,শিমের দাম আকাশছোঁয়া
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বেড়েছে। এতে জীবন-যাত্রার ওপর প্রভাব পড়বে বলে মনে করেন কি আপনি ? আপনার মতামত কি জানান।

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বেড়েছে। এতে জীবন-যাত্রার ওপর প্রভাব পড়বে বলে মনে করেন কি আপনি ? আপনার মতামত কি জানান।

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১ জন