জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ৪৫টি পূজা মণ্ডপে বস্ত্র ও অগ্নিনির্বাপক সামগ্রী বিতরণ

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব অর্থায়নে বস্ত্র, গেঞ্জি, ব্যাচ এবং অগ্নিনির্বাপক সিলিন্ডার তুলে দিয়েছেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর)বিকাল ৪ ঘটিকায় ​দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বস্ত্র ও অগ্নিনির্বাপক সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,​কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সভাপতি, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ​মেসকার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ​সাইফুল ইসলাম মিলু, ভারপ্রাপ্ত সভাপতি, দুপচাঁচিয়া পৌর বিএনপি
​আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক, দুপচাঁচিয়া পৌর বিএনপি ​আফসার আলী, আহ্বায়ক, দুপচাঁচিয়া উপজেলা যুবদল। 

​আলোচনা সভা শেষে এমপি আব্দুল মহিত তালুকদার উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের হাতে একটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ১২টি করে বস্ত্র, গেঞ্জি ও ব্যাচ হস্তান্তর করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ৪৫টি পূজা মণ্ডপে বস্ত্র ও অগ্নিনির্বাপক সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব অর্থায়নে বস্ত্র, গেঞ্জি, ব্যাচ এবং অগ্নিনির্বাপক সিলিন্ডার তুলে দিয়েছেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর)বিকাল ৪ ঘটিকায় ​দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বস্ত্র ও অগ্নিনির্বাপক সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,​কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সভাপতি, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ​মেসকার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ​সাইফুল ইসলাম মিলু, ভারপ্রাপ্ত সভাপতি, দুপচাঁচিয়া পৌর বিএনপি
​আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক, দুপচাঁচিয়া পৌর বিএনপি ​আফসার আলী, আহ্বায়ক, দুপচাঁচিয়া উপজেলা যুবদল। 

​আলোচনা সভা শেষে এমপি আব্দুল মহিত তালুকদার উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের হাতে একটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ১২টি করে বস্ত্র, গেঞ্জি ও ব্যাচ হস্তান্তর করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত