জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পার্বতীপুরে রেলমন্ত্রী,১৮ বছরে ব্যয় ২.৬৩ লাখ কোটি,উন্নয়ন কোথায়?

ছবি- প্রতিনিধি

বিগত সরকারের ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও অপচয় ও অনিয়মের কারণে রেল খাতে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ সময় ধরে রেল খাতে বিপুল অর্থ ব্যয় হলেও যাত্রীসেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। রেল খাতের বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। কোথাও উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়েছে, আবার কোথাও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রেলব্যবস্থা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, রেল খাতের দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন হবে। যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, রেল খাতকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করাই সরকারের লক্ষ্য। এ জন্য রেলসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পার্বতীপুরে রেলমন্ত্রী,১৮ বছরে ব্যয় ২.৬৩ লাখ কোটি,উন্নয়ন কোথায়?

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

বিগত সরকারের ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও অপচয় ও অনিয়মের কারণে রেল খাতে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ সময় ধরে রেল খাতে বিপুল অর্থ ব্যয় হলেও যাত্রীসেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। রেল খাতের বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। কোথাও উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়েছে, আবার কোথাও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রেলব্যবস্থা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, রেল খাতের দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন হবে। যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, রেল খাতকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করাই সরকারের লক্ষ্য। এ জন্য রেলসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত