জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে 'দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'দ্বিতীয় ডে ক্যাম্প'।

শুক্রবার সকালে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা রবিউল ইসলাম সোহেল এবং সম্পাদক আবুল কাশেম।

​উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সৎ, সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। সমাজসেবা, মানবকল্যাণ এবং যেকোনো দূর্যোগ মোকাবিলায় স্কাউটরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। "নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার" বার্তাটিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আরও বেশি তরুণদের সমাজকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তাঁরা।

​দিনব্যাপী এই ক্যাম্পে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে 'দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'দ্বিতীয় ডে ক্যাম্প'।

শুক্রবার সকালে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা রবিউল ইসলাম সোহেল এবং সম্পাদক আবুল কাশেম।

​উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সৎ, সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। সমাজসেবা, মানবকল্যাণ এবং যেকোনো দূর্যোগ মোকাবিলায় স্কাউটরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। "নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার" বার্তাটিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আরও বেশি তরুণদের সমাজকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তাঁরা।

​দিনব্যাপী এই ক্যাম্পে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত