জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রেস ব্রিফিং

সীমান্ত সুরক্ষা,অপরাধ দমন ও মানবিক তৎপরতায় ব্যাপক সাফল্য

ছবি- প্রতিনিধি

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা বিধানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জোনটি সর্বদা তৎপর রয়েছে।

​এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ১ জানুয়ারি ২০২৬ থেকে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত বিভিন্ন আভিযানিক কার্যক্রম, মানবিক সেবা এবং সম্প্রীতি উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্যের বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:

​আভিযানিক কর্মকাণ্ড (২০২৬)

​১. বৈসাবি ও সাংগ্রাই উৎসব নিরাপত্তা: গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদারের ফলে গত ১৩–১৫ এপ্রিল ২০২৬ তারিখে রেমাগ্রি এলাকায় বৈসাবি ও সাংগ্রাই উৎসব বিগত বছরের তুলনায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

২. আরাকান আর্মিতে যোগদানের পরিকল্পনা নস্যাৎ: গত ২০ মে ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে আরাকান আর্মিতে যোগদানের উদ্দেশ্যে গমনেচ্ছু ২ জন পাহাড়ি যুবকসহ অপহরণকারী মাংলে থ্রোইকে আটক করে বিজিবি।

৩. অপহৃত ব্যক্তি ও মুক্তিপণ উদ্ধার: গত ২২ মে ২০২৬ তারিখে বিদ্যামনি পাড়া এলাকায় পরিচালিত ঝুঁকিপূর্ণ অভিযানে অপহৃত মোঃ আমু হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে অপহরণকারী মাংলে থ্রোইকে মুক্তিপণের ৩ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।

৪. থানচি থানা ঘেরাও পরিস্থিতি নিয়ন্ত্রণ: গত ২৪ মে ২০২৬ তারিখে থানচিতে ৫ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তেজিত জনতা কর্তৃক থানচি থানা ঘেরাও করা হলে তাৎক্ষণিকভাবে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৫. হত্যা ও লাশ গুমের মামলায় সন্দেহভাজন আটক: গত ৮ জুন ২০২৬ তারিখে গ্যালেঙ্গা বিজিবি ক্যাম্পের আওতাধীন জেতুনপাড়া এলাকায় অজ্ঞাত এক বাঙালিকে হত্যা করে লাশ গুমের ঘটনায় অভিযান চালিয়ে ১৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

৬. অস্ত্র ও গোলাবারুদ জব্দ: গত ১০ জুন ২০২৬ তারিখে স্পটহাইট টিওবির আওতাধীন আরিফ পাড়া এলাকা থেকে ২ জন আসামিসহ ১টি গ্রেনেড ও ৬ রাউন্ড গোলাবারুদ (অ্যামুনেশন) আটক করা হয়।

৭. বিস্ফোরক ও মাইন উদ্ধার: গত ১৫ জুন ২০২৬ তারিখে ইয়াংরাই বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ পেনেডং পাড়া এলাকার একটি জুমঘর থেকে ৫টি গ্রেনেড এবং ২টি অ্যান্টি-পার্সোনাল আইইডি/মাইন উদ্ধার করা হয়।

৮. ছিনতাইকৃত চাঁদের গাড়ি উদ্ধার: গত ১৫ জুলাই ২০২৬ তারিখে জীবননগর পাহাড় এলাকায় জেএসএস-এর ৪ জন সশস্ত্র সদস্য কর্তৃক অস্ত্রের মুখে ছিনতাইকৃত বেসামরিক চাঁদের গাড়িটি ১৮ জুলাই ২০২৬ তারিখে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

৯. মিয়ানমারের নাগরিক আটক: গত ১৬ জুলাই ২০২৬ তারিখে বংকুপাড়া বিওপির চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচলের সময় ২ জন মিয়ানমার নাগরিক (তরুণী) এবং তাদের ১ জন সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭,৮৮,৬০০ মিয়ানমার কিয়াট, ২৪,৬১০ বাংলাদেশি টাকা এবং ২টি মিয়ানমারের পরিচয়পত্র জব্দ করা হয়।

১০. যৌথ সাফল্য (জুলাই ২০২৬): গত ১৫, ১৬ ও ১৯ জুলাই ২০২৬ তারিখে ছিনতাইকৃত চাঁদের গাড়ি উদ্ধার, অনুপ্রবেশকারী ২ মিয়ানমার তরুণীকে ৭,৮৮,৬০০ মিয়ানমার মুদ্রাসহ আটক এবং সড়কে চাঁদাবাজির সময় জেএসএস-এর সশস্ত্র গ্রুপের সদস্য সূর্য সেন চাকমাকে আটক করা হয়।

১১. চাঁদাবাজ সূর্য সেন চাকমা হাতেনাতে গ্রেপ্তার: গত ১৭ জুলাই ২০২৬ তারিখে থানচি-নীলগিরি সড়কের বাগানপাড়া এলাকায় বিশেষ ডমিনেশন টহল দল অভিযান চালিয়ে আমবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজির সময় জেএসএস-এর সক্রিয় সশস্ত্র সদস্য সূর্য সেন চাকমাকে নগদ অর্থসহ হাতেনাতে আটক করে।

১২. অপহৃত শিক্ষক উদ্ধার: গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা ১১:৫৫ ঘটিকায় নাইদারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন সশস্ত্র জেএসএস সদস্য চাই অং প্রু মারমা (৫৭)-কে অপহরণ করে। সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল, তল্লাশি ও গোয়েন্দা চাপের মুখে পরদিন ১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১৪:০০ ঘটিকায় মায়ারাম পাড়ায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা।

১৩. চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে হ্রাস: বলিপাড়া জোনের চৌকস ও দূরদর্শী তৎপরতার ফলে থানচি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রায় ৩৭.৩৭% হ্রাস পেয়েছে। ২০২৪–২০২৫ অর্থবছরে বিভিন্ন উৎস থেকে প্রায় ২৭ কোটি টাকা চাঁদা আদায় হলেও ২০২৫–২০২৬ অর্থবছরে তা কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় নেমে এসেছে।

​মানবিক কর্মকাণ্ড (২০২৬)

​১. আমিয়াখুমে আটকে পড়া পর্যটক উদ্ধার: আমিয়াখুম ভ্রমণে গিয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৭ জুলাই থেকে থুইসাপাড়ায় আটকে পড়া ৪ জন পর্যটককে ১২ জুলাই ২০২৬ তারিখে বিজিবি টহল দল উদ্ধার করে নেপিউপাড়া বিওপিতে নিয়ে আসে এবং পরবর্তীতে নিরাপদে থানচি সদরে পৌঁছে দেয়।

২. নৌকাডুবিতে ৬ জনকে জীবিত উদ্ধার: গত ২৪ জুলাই ২০২৬ তারিখে বড়পাথর এলাকায় তীব্র স্রোতে সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেলে বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জন পর্যটক, মাঝি ও গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করে।

৩. বলিবাজারে অগ্নিকাণ্ড নির্বাপণ: গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক ভোর ০৩:৩০ ঘটিকায় বলিবাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড বিজিবির বলিষ্ঠ প্রচেষ্টায় ভোর ০৪:৪৭ ঘটিকায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

৪. অসুস্থ পর্যটককে চিকিৎসা ও উদ্ধার: গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার মিরপুর থেকে থানচির বাঘের লাংলাক ঝর্ণায় বেড়াতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়া ১ জন পর্যটককে বিজিবি প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে থানচি সদরে নিয়ে আসে।

৫. ডিমপাহাড় দুর্ঘটনায় উদ্ধার অভিযান: গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটে নামার সময় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত ও ৫ জন আহত হন। বিজিবি দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

​সম্প্রীতি উন্নয়ন কর্মকাণ্ড (২০২৬)

​১. শিক্ষা সহায়তা: ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ২৮৫ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর ভর্তি, বই ও শিক্ষা উপকরণ ক্রয়, ফরম পূরণ, শিক্ষাবৃত্তি এবং শিক্ষা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি খাতা, কলম, পেন্সিল ও ইরেজারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

২. শীতবস্ত্র বিতরণ: এলাকার ৩৫০ জন দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

৩. ক্রীড়া সামগ্রী ও সহায়তা: ৫টি কর্মসূচির মাধ্যমে এলাকার ৯৩ জন স্থানীয় যুবক ও খেলোয়াড়দের মাঝে ফুটবল, ভলিবল, জার্সি ও নেট বিতরণসহ বিভিন্ন প্রতিযোগিতায় আর্থিক সহায়তা এবং সম্প্রীতি উন্নয়ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী নারী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

৪. মেডিকেল ক্যাম্পেইন ও সার্বক্ষণিক সেবা: ৬টি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৫৬ জন অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া জোন সদরের এমআই রুমের মাধ্যমে স্থানীয় জনগণকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

৫. চিকিৎসা সহায়তা: ৪টি কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনসাধারণের কিডনিজনিত সমস্যা, টিউমার ও অপারেশনসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

৬. সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ৪টি কর্মসূচির মাধ্যমে থানচি যুব সেমিনার এবং বৈসাবি, বিজু ও সাংগ্রাই উৎসবের আয়োজক ও স্থানীয়দের আর্থিক অনুদান দেওয়া হয়।

৭. বিবাহ সহায়তা: তিন্দু গ্রুপিংপাড়ার বাসিন্দা জন ত্রিপুরার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৮. ঘর নির্মাণ সহায়তা: মানবিক সহায়তার অংশ হিসেবে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় বাসিন্দা জাফর আলম ও শান্ত ত্রিপুরাকে নতুন ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

৯. ত্রাণ সামগ্রী বিতরণ: ৩টি কর্মসূচির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮টি পরিবারের ৭৩০ জন সদস্যের মাঝে চাল, ডাল ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

১০. বাদ্যযন্ত্র সহায়তা: বড়দিন উপলক্ষে কালাপাড়ার বাসিন্দা জনি ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরাকে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বাদ্যযন্ত্র ক্রয়ে আর্থিক অনুদান দেওয়া হয়।

১১. অন্যান্য মানবিক সহায়তা: বিভিন্ন সময়ে স্থানীয় অনগ্রসর জনগোষ্ঠীর পারিবারিক, সামাজিক ও জরুরি মানবিক প্রয়োজনে সার্বিক আর্থিক সহায়তা দিয়ে এলাকার সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় রেখেছে বলিপাড়া জোন।

​প্রেস ব্রিফিংয়ের সমাপ্তিতে উপস্থিত সাংবাদিকবৃন্দের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, গণমাধ্যমের সঠিক ও বস্তুনিষ্ঠ প্রচারের মাধ্যমে সীমান্ত রক্ষা ও জনকল্যাণে বাহিনীর এ কার্যক্রমের প্রকৃত চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সীমান্ত সুরক্ষা,অপরাধ দমন ও মানবিক তৎপরতায় ব্যাপক সাফল্য

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত