জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে কন্যাশিশু দিবসে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি- প্রতিনিধি

"শিশু বিয়ে আর নয়,  কন্যা করবে বিশ্ব জয়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পালিত হলো কন্যাশিশু দিবস।

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১২ অক্টোবর-২০২৬ মঙ্গলবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস. এম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান ও ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান । উপস্থাপনায় ছিলেন ডেকেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম।

শেষে দিবসটি উপলক্ষে  চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহযোগিতায় ছিল ডে কেয়ার সেন্টার,ওয়ার্ল্ড ভিশনসহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ১২টি  নিবন্ধিত সংগঠন সমূহ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দিনাজপুরে কন্যাশিশু দিবসে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

"শিশু বিয়ে আর নয়,  কন্যা করবে বিশ্ব জয়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পালিত হলো কন্যাশিশু দিবস।

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১২ অক্টোবর-২০২৬ মঙ্গলবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস. এম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান ও ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান । উপস্থাপনায় ছিলেন ডেকেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম।

শেষে দিবসটি উপলক্ষে  চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহযোগিতায় ছিল ডে কেয়ার সেন্টার,ওয়ার্ল্ড ভিশনসহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ১২টি  নিবন্ধিত সংগঠন সমূহ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত