জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মির্জাগঞ্জে রাধাগোবিন্দ জয়তুর প্রতিষ্ঠাবার্ষিকী পরিদর্শনে বিএনপি নেতা

ছবি- প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীশ্রী রাধাগোবিন্দ জয়তুর ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩২ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও ধর্মীয় উৎসব পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সঞ্জয় চন্দ্র মিস্ত্রী।

বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে বিএনপি পাশে থাকবে। এ সময় তিনি মন্দির ও আশ্রমের অবকাঠামোগত সংস্কারে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মিজানুর রহমান মিজান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহসভাপতি গোলাম ফারুক মুন্সি, সদস্য মো. মোবারক আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার ও এইচ এম শামীম,মির্জাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ উপজেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার ও সৌরভ মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইলিয়াস হোসেন সিকদার, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দ।

চার দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে মহানাম সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে ভক্তরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মির্জাগঞ্জে রাধাগোবিন্দ জয়তুর প্রতিষ্ঠাবার্ষিকী পরিদর্শনে বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীশ্রী রাধাগোবিন্দ জয়তুর ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩২ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও ধর্মীয় উৎসব পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সঞ্জয় চন্দ্র মিস্ত্রী।

বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে বিএনপি পাশে থাকবে। এ সময় তিনি মন্দির ও আশ্রমের অবকাঠামোগত সংস্কারে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মিজানুর রহমান মিজান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহসভাপতি গোলাম ফারুক মুন্সি, সদস্য মো. মোবারক আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার ও এইচ এম শামীম,মির্জাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ উপজেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার ও সৌরভ মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইলিয়াস হোসেন সিকদার, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দ।

চার দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে মহানাম সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে ভক্তরা অংশগ্রহণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত