বগুড়ার দুপচাঁচিয়ায় আটটি মাদক মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ইব্রাহিম আলী রনিকে (৩৮) ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার রনি দুপচাঁচিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহলদারপাড়া এলাকার লুৎফর আলী মহলদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহলদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন