জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ছবি- প্রতিনিধি

অবশেষে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে অন্তর কুমার সাহা নামের এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় অন্তর ও তার বাবা অমল কুমার সাহার সঙ্গে কথা বলছে পুলিশ। চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত পৌনে ১১টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এসময় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন কৌশলে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। 

একপর্যায়ে রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ল্যাপটপটির সন্ধান পাওয়া যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে অন্তর কুমার সাহার কাছ থেকে সেটি উদ্ধার করা হয়।

পুলিশের কাছে অন্তর কুমার সাহা দাবি করেন, গত বৃহস্পতিবার সকালে তার বাবা অমল কুমার সাহা নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মাধনগর এলাকায় পৌঁছালে একটি বগির আসনের নিচে ব্যাগের মধ্যে ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান অমল। 

পরে তিনি সেটি নিয়ে নওগাঁয় শ্বশুরবাড়িতে যান। সেখানে ছেলেকে বিষয়টি জানানোর পর ল্যাপটপটি নিয়ে নাটোরে ফেরেন। এরপর পুলিশের দল কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের খবর জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। নিজের হারানো ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। 

অন্যদিকে, অমল কুমার সাহা ও তার ছেলে অন্তরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত