জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় সড়কের পাশে থাকা একটি সরকারি গাছের ছাল বিশেষ কৌশলে কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। উপজেলার তমালতলা এলাকায় জিগরী বাজার পার হয়ে বাবুলের বাড়ির পাশে মৃত আফসার সরকারের জমি সংলগ্ন সড়কের ধারে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, সড়কের পাশে থাকা সরকারি গাছটির ছাল এমনভাবে কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যাতে গাছটি ধীরে ধীরে মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগকারী।এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গাছটির ক্ষতি করেছে কারা, তা শনাক্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।অভিযোগকারী হাসান আলী সোহেল জানান, সরকারি সম্পদ রক্ষার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। গাছটির ক্ষতিগ্রস্ত অংশের ছবিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গাছটি মারা যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।জানা গেছে, বিষয়টি নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাটোরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বাগাতিপাড়া মডেল থানার ওসির কাছে তাঁদের হোয়াটসঅ্যাপে অভিযোগ ও ছবিও পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছেন অভিযোগকারী।তবে গাছটির ছাল কে বা কারা কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পরই এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ