নাটোরের লালপুরে অনলাইনে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তাঁরা নাটোরের লালপুর উপজেলার ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গন্ডবিল গ্রামের বাসিন্দা। তাঁদের বাবার নাম মো. আরাম আলী এবং মায়ের নাম মোছা. ফাতেমা।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, একটি প্রতারক চক্রের সদস্যরা পরস্পরের যোগসাজশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে শিমুল আলী ও সজীব আলীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে অভিযানিক দল। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন