দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৮১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২২৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দ করা এসব মাদকদ্রব্য ও পণ্যের সিজার মূল্য ৯৮ হাজার ৪০০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করেন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের প্রবেশ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন