জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণের উদ্যোগ

ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে জনসাধারণের সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে গভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুপেয় পানির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে যেসব স্থানে জনসাধারণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা জরুরি, সেসব স্থানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্যোগের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে বাজার ও হাটবাজার এলাকা, মসজিদ, মাদ্রাসা কবরস্থান এতিমখানা শ্মশান ঘাট, মন্দির এলাকা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, জনবহুল জনবসতি এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে।

এ বিষয়ে ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার যুবসমাজ ও সচেতন প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যেসব স্থানে গভীর নলকূপ স্থাপন করা জরুরি, সেসব স্থানের তথ্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।

উদ্যোক্তাদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং সুপেয় পানির সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

মোঃ রাকিবুল হাসান শামীমের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার যুবক ও সমাজের সচেতন প্রতিনিধিদের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে জনসাধারণের সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে গভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুপেয় পানির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে যেসব স্থানে জনসাধারণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা জরুরি, সেসব স্থানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্যোগের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে বাজার ও হাটবাজার এলাকা, মসজিদ, মাদ্রাসা কবরস্থান এতিমখানা শ্মশান ঘাট, মন্দির এলাকা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, জনবহুল জনবসতি এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে।

এ বিষয়ে ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার যুবসমাজ ও সচেতন প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যেসব স্থানে গভীর নলকূপ স্থাপন করা জরুরি, সেসব স্থানের তথ্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।

উদ্যোক্তাদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং সুপেয় পানির সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

মোঃ রাকিবুল হাসান শামীমের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার যুবক ও সমাজের সচেতন প্রতিনিধিদের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত