জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাধবপুরে বিভিন্ন সড়কে প্রায় ৭ হাজার তালবীজ রোপণ

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজায়ন কর্মসূচি জোরদার করতে বিভিন্ন সড়কে তালবীজ রোপণ করা হয়েছে। 

চলতি বছর বুল্লা মানবিক টিমের অর্থায়নে প্রথম পর্যায়ে ৯০০টি তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসানের সৌজন্যে উপজেলার বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়। 

এ ছাড়া কামরুলের মাধ্যমে বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

বুূধবার উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিস্তবের মাঠে তালবীজ রোপন করেন উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ মেহেদী হাসান। এসময় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল রাজিউর রহমান, সরকারি কমিশনার ভূমি মৈত্রী রায়, থানার অফিসার ইনচার মোঃ সোহেল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানাযায় মৌজপুর থেকে ঘিলাতুলী সড়কে ৯০০টি, সুলতান থেকে শাহপুর পর্যন্ত ১ হাজার ১০০টি, গুমুটিয়া থেকে নদীর পাড় পর্যন্ত ৩০০টি, জলভাঙ্গা থেকে বানেশ্বর সড়কে ৩০০টি এবং আদাঐর থেকে মাল্লা রোডে ৪০০টি তালবীজ রোপণ করা হয়েছে।

এ ছাড়া কামরুলের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়। সব মিলিয়ে এ বছর মোট ৬ হাজার ৯০০টি তালবীজ রোপণের তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব তালবীজ থেকে চারা ও পরবর্তী সময়ে গাছ বেড়ে উঠলে এলাকার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মাধবপুরে বিভিন্ন সড়কে প্রায় ৭ হাজার তালবীজ রোপণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজায়ন কর্মসূচি জোরদার করতে বিভিন্ন সড়কে তালবীজ রোপণ করা হয়েছে। 

চলতি বছর বুল্লা মানবিক টিমের অর্থায়নে প্রথম পর্যায়ে ৯০০টি তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসানের সৌজন্যে উপজেলার বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়। 

এ ছাড়া কামরুলের মাধ্যমে বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

বুূধবার উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিস্তবের মাঠে তালবীজ রোপন করেন উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ মেহেদী হাসান। এসময় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল রাজিউর রহমান, সরকারি কমিশনার ভূমি মৈত্রী রায়, থানার অফিসার ইনচার মোঃ সোহেল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানাযায় মৌজপুর থেকে ঘিলাতুলী সড়কে ৯০০টি, সুলতান থেকে শাহপুর পর্যন্ত ১ হাজার ১০০টি, গুমুটিয়া থেকে নদীর পাড় পর্যন্ত ৩০০টি, জলভাঙ্গা থেকে বানেশ্বর সড়কে ৩০০টি এবং আদাঐর থেকে মাল্লা রোডে ৪০০টি তালবীজ রোপণ করা হয়েছে।

এ ছাড়া কামরুলের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়। সব মিলিয়ে এ বছর মোট ৬ হাজার ৯০০টি তালবীজ রোপণের তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব তালবীজ থেকে চারা ও পরবর্তী সময়ে গাছ বেড়ে উঠলে এলাকার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত