জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটে জালশুকা হাবিবুর রহমান কলেজের নবাগত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র জজ আদালতের সিনিয়র সিভিল জজ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী শানু আকন্দ।

কলেজের সহকারী অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল,জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনামুল হক শাহীন, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলেজের প্রভাষক আব্দুল কাদের এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শ্রাবন্তী ও তাসফিয়া তাবাসসুম বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে জালশুকা হাবিবুর রহমান কলেজের নবাগত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র জজ আদালতের সিনিয়র সিভিল জজ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী শানু আকন্দ।

কলেজের সহকারী অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল,জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনামুল হক শাহীন, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলেজের প্রভাষক আব্দুল কাদের এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শ্রাবন্তী ও তাসফিয়া তাবাসসুম বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত