জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হিলিতে নসিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে ইজিবাইকচালক সামসুদ্দিন (৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল এবং নবাবগঞ্জ উপজেলার ছোট তেঁতুলিয়া গ্রামের মোখলেছার ও তাঁর স্ত্রী রেহেনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি ইজিবাইকে করে যাত্রীরা বিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরপাড়া এলাকায় বিরামপুরের দিক থেকে আসা একটি নসিমন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাব্বির হোসেন বলেন, আহতদের হাসপাতালে আনার পর তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হিলিতে নসিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে ইজিবাইকচালক সামসুদ্দিন (৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল এবং নবাবগঞ্জ উপজেলার ছোট তেঁতুলিয়া গ্রামের মোখলেছার ও তাঁর স্ত্রী রেহেনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি ইজিবাইকে করে যাত্রীরা বিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরপাড়া এলাকায় বিরামপুরের দিক থেকে আসা একটি নসিমন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাব্বির হোসেন বলেন, আহতদের হাসপাতালে আনার পর তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত