জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

ছবি- প্রতিনিধি

নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

এরই অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে তাইন্দং ইউনিয়ন ও তবলছড়ি ইউনিয়নের ১,৩ ও ৭নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

দেশব্যাপী শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে যোগ্য উপকারভোগী পরিবার নির্বাচন করা হবে। 

সোমবার (১২ অক্টোবর) দুপুর দিইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেসকনফারেন্সে এমনটাই জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। 

এই সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মসূচি-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নারীর মর্যাদা ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক মিস টেস্ট (পিএমটি) স্কোর পদ্ধতি অনুসরণ করা হবে।

কর্মসূচির তথ্য সংগ্রহে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি বাড়িতে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত