জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ছবি : প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকাল আটটায় ভৈরব সেতুর সংযোগ সড়কের যশোর খুলনা মহাসড়কের সঙ্গমস্থলে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন স্থানীয় দেয়াপাড়া গ্রামের হায়দার আলী ছেলে   আব্দুল ওহাব (৫৫) ও একই গ্রামের আব্দুল মঈনের ছেলে সামাদ বিশ্বাস (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেয়াপাড়া গ্রাম থেকে ভ্যানের  যাত্রী সামাদ বিশ্বাসকে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে আসছিলেন ভ্যানচালক আব্দুল ওহাব। ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধানে অভিযান চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আাগে মঙ্গলবার দিবাগত রাত দশটায় উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আপন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। 

তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আব্দুল্লাহ আল আপন তার বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে ঘুরতে বের হন। 

রাত ১০টার দিকে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন এবং আরোহী আল-আমিন আহত হন। 

গুরুতর আহত দুজনকে উদ্ধার করে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (৪ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আপনের মৃত্যু হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত