জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : প্রতিনিধি

বুধবার ( ৪ ই নভেম্বর ২০২৬)  ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার মুরইল এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি গ্যাস কন্টেইনারের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদর থানার ছোট কুড়িয়া (পশ্চিমপাড়া) এলাকার মৃত অহিদুল শেখের ছেলে মোঃ স্বপন শেখ (৩৫), একই এলাকার মৃত মুরাদ শিকদারের ছেলে মোঃ মাসুদ শেখ (৩০) এবং বড়হরিপাড়া এলাকার মোঃ আয়তার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম । 

তাদের দেহ তল্লাশি করে স্বপন শেখের কাছ থেকে ১৩০ পিস, মাসুদ শেখের কাছ থেকে ১০০ পিস এবং রবিউল ইসলামের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ছাড়া স্বপন শেখের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশের সিডিএমএস যাচাইয়ে স্বপন শেখের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে চারটি মামলার তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কাহালুতে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বুধবার ( ৪ ই নভেম্বর ২০২৬)  ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার মুরইল এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি গ্যাস কন্টেইনারের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদর থানার ছোট কুড়িয়া (পশ্চিমপাড়া) এলাকার মৃত অহিদুল শেখের ছেলে মোঃ স্বপন শেখ (৩৫), একই এলাকার মৃত মুরাদ শিকদারের ছেলে মোঃ মাসুদ শেখ (৩০) এবং বড়হরিপাড়া এলাকার মোঃ আয়তার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম । 

তাদের দেহ তল্লাশি করে স্বপন শেখের কাছ থেকে ১৩০ পিস, মাসুদ শেখের কাছ থেকে ১০০ পিস এবং রবিউল ইসলামের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ছাড়া স্বপন শেখের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশের সিডিএমএস যাচাইয়ে স্বপন শেখের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে চারটি মামলার তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত