জয়পুরহাট    রোববার, ০১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

থানা রোডে

ধুনটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত ২

ছবি- প্রতিনিধি

বগুড়ার ধুনটে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১২ বছরের এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট পৌর এলাকার থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাচ্চুর ছেলে মো. সম্রাট (১৮) এবং এলাঙ্গী ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমরান (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকেই ইমরান বাইসাইকেল নিয়ে থানা রোডে চলাচল করছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাকে বাড়িতে ফিরে যেতে বলেন। পাশাপাশি সড়কে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান তারা। তবে তাদের কথায় কর্ণপাত না করে ইমরান সড়কে বাইসাইকেল চালাতে থাকে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা রোডে বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সম্রাটের সঙ্গে ইমরানের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক সম্রাট ও বাইসাইকেল আরোহী ইমরান গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশও হাসপাতালে উপস্থিত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ধুনটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত ২

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১২ বছরের এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট পৌর এলাকার থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাচ্চুর ছেলে মো. সম্রাট (১৮) এবং এলাঙ্গী ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমরান (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকেই ইমরান বাইসাইকেল নিয়ে থানা রোডে চলাচল করছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাকে বাড়িতে ফিরে যেতে বলেন। পাশাপাশি সড়কে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান তারা। তবে তাদের কথায় কর্ণপাত না করে ইমরান সড়কে বাইসাইকেল চালাতে থাকে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা রোডে বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সম্রাটের সঙ্গে ইমরানের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক সম্রাট ও বাইসাইকেল আরোহী ইমরান গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশও হাসপাতালে উপস্থিত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত