লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় বিএসএফ সদস্যদের লাঠিসোটা দিয়ে পাটালেন বাংলাদেশীরা, পাল্টা বিএসএফের বোমা নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার সময় বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। ওই এলাকায় ভারতীয় বিয়েজবাড়ি ক্যাম্পের ৬২ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয় কৃষকদের মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশীদের লক্ষ্য করে পাল্টা বোমা নিক্ষেপ করে ।
খবর পেয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। বিজিবির তৎপরতায় বিএসএফ সদস্যরা পিছু হটেন বলে জানা গেছে। পরবর্তীতে বিজিবির হস্তক্ষেপে সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে বিজিবি আনুষ্ঠানিক বক্তব্য এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন