হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলাকপুর গ্রামে খালেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি বসতঘর, আসবাবপত্র, ফ্রিজ, কাঠসহ বিভিন্ন মালামাল ও স্বর্ণালংকার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ খালেক মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত খালেক মিয়া বলেন, আগুনে তাঁর একটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এ ছাড়া ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে যায়। এতে তাঁর প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান জানান, বিষয়টি তাঁর কনসার্নে আছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন