ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।
মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা পান। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। আজ রবিবার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬ শতাধিক প্রতিভাবান ছাত্রীদের বিনামূল্যে বাই সাইকেল উপহার দিবেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, আমরা ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই না। জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই, ইনশাআল্লাহ। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি।
যাঁদের কাছে চোখের অপারেশনের খরচ জোগাড় করাই ছিল দুঃসাধ্য, তাঁদের অনেকের কাছে এই আয়োজন হয়ে উঠেছে নতুন করে পৃথিবী দেখার স্বপ্ন। লাভলী বেওয়ার মতো মানুষের সরল ভাষার সেই আকুতি যেন বলে দেয়-গরিবের কাছে চোখের আলো ফিরে পাওয়া শুধু চিকিৎসা নয়, জীবনের আলো ফিরে পাওয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল ওহাব, মীর শাহ আলম ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সিমান্ত, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্য সচিব রোকন উদ দৌলা প্রমূখ।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন