ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান সাগরকে (২৮) দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৩।
গতকাল রাত ১১টা ৪০ মিনিটে পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকার হাজীর উদ্দিনের ছেলে।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে সাগরের প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১ থেকে ৮ মে পর্যন্ত সাগর মিরপুরের একটি ভাড়া বাসায় ওই নারীকে স্ত্রী পরিচয়ে নিয়ে একসঙ্গে বসবাস করেন। পরে ওই নারী বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২০ জুন ওই নারী বিয়ের বিষয়ে কথা বলতে সাগরের বাসায় গেলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে ওই নারী মিরপুর মডেল থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ২৯।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন