জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সার নিয়ে অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তিতে ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।

শনিবার (১৫ আগস্ট) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সার ব্যবস্থাপনার সঙ্গে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, রাজশাহী বিভাগে বর্তমানে কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে। কোথাও চাহিদার তুলনায় সার কম থাকলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের দুর্ভোগে ফেললে তাকে ছাড় দেওয়া হবে না। সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

সেলিম খান আরও বলেন, সার ব্যবস্থাপনার বাস্তব পরিস্থিতি জানতে সারাদেশে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলায় মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেখানে কৃষকদের কাছ থেকে সারপ্রাপ্তি নিয়ে বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনা হয়।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সার ব্যবসায়ীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কৃষকের প্রয়োজনীয় সার যেন কোনোভাবেই সরবরাহব্যবস্থার কোনো স্তরে আটকে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যে আয়োজিত সভায় কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসন, সার ডিলার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

বিষয় : রাজশাহী কৃষি মন্ত্রণালয় সার

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সার নিয়ে অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত