জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে এম্পল ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক

ছবি- প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ পিস  (এম্পল) ইনজেকশনসহ এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার  বিকেল সাড়ে ৪টার দিকে ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরী পাড়া এলাকা থেকে মফিজুল(৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই থানা পুলিশের একটি ফোর্স  বলরামচক এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মফিজুলের কাছে থেকে ৬ পিস বুপ্রেনরফিন এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।মো. মফিজুল ইসলাম উপজেলার বলরামচক চৌধুরীপাড়া এলকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। 

পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১১ দেখিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহাবুব আলম জানান,আত্রাই উপজেলায়  মাদক পাচার রোধে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে এম্পল ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ পিস  (এম্পল) ইনজেকশনসহ এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার  বিকেল সাড়ে ৪টার দিকে ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরী পাড়া এলাকা থেকে মফিজুল(৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই থানা পুলিশের একটি ফোর্স  বলরামচক এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মফিজুলের কাছে থেকে ৬ পিস বুপ্রেনরফিন এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।মো. মফিজুল ইসলাম উপজেলার বলরামচক চৌধুরীপাড়া এলকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। 

পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১১ দেখিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহাবুব আলম জানান,আত্রাই উপজেলায়  মাদক পাচার রোধে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত