জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি

ছবি- প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মো: মিনহাজ উদ্দিন (৫২)।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলী'র সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০৫ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পার্শ্বে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষরা।

​তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা নামক স্থানে পুলিশ সদস্য রাসেল আলী'র নিজ বাড়ির ২য় তলায় একটি গোপন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন ৩ কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়।

​ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক করা অবৈধ ৮০৪৯ নং দলিলটি বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মো: মিনহাজ উদ্দিন (৫২)।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলী'র সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০৫ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পার্শ্বে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষরা।

​তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা নামক স্থানে পুলিশ সদস্য রাসেল আলী'র নিজ বাড়ির ২য় তলায় একটি গোপন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন ৩ কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়।

​ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক করা অবৈধ ৮০৪৯ নং দলিলটি বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত