জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফোনের ব্যাক কভার কতদিন ব্যবহার যোগ্য? জানুন কখন বদলাবেন

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাই প্রিয় ফোনটিকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।

তবে প্রশ্ন উঠতে পারে—ফোনের ব্যাককভার আসলে কতদিন পর বদলানো প্রয়োজন?

বিশেষজ্ঞদের মতে, এ বিষয়টি নির্ভর করে ব্যবহারকারীর অভ্যাস, পরিবেশের অবস্থা এবং কভার তৈরিতে ব্যবহৃত উপাদানের উপর।

কেন ব্যাককভার বদলানো জরুরি তার কয়েকটি হচ্ছে-

০১- স্বাস্থ্যঝুঁকি: প্লাস্টিক বা সিলিকন কভার দীর্ঘদিন ব্যবহার করলে ধুলা, ব্যাকটেরিয়া জমে থাকতে পারে, যা হাত ও ত্বকের জন্য ক্ষতিকর।

০২- ক্ষয় ও ভাঙন: দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাককভার ঢিলা হয়ে যায়, কোণ ভেঙে যায় বা আঁচড় পড়ে। এতে ফোনের সুরক্ষা কমে যায়। 

০৩- দৃষ্টিনন্দনতা: পুরনো কভার ফোনকে মলিন করে তোলে। নতুন কভার ফোনকে আবারও আকর্ষণীয় করে তুলতে পারে।

তবে কত দিন পর বদলাবেন তা নির্ভর করে আপনি কোন কভার ব্যবহার করছেন তার ওপর। এক কয়েকটি নিচে তুলে ধরা হলো-

০১-প্লাস্টিক কভার: ৮–১২ মাস পর্যন্ত টেকে, তবে ফেটে গেলে দ্রুত বদলাতে হবে। 

০২- সিলিকন বা রাবারের কভার: নিয়মিত ব্যবহার করলে ৬–৮ মাস পরপর বদলানো ভালো।

০৩- ট্রান্সপারেন্ট কভার: সাধারণত কয়েক মাসের মধ্যে হলদেটে হয়ে যায়, তাই ৪–৬ মাস পর নতুন কভার লাগানো উচিত।

০৪- লেদার কভার: ভালোভাবে যত্ন নিলে এক বছর বা তার বেশি সময় ব্যবহার করা যায়।

এ ছাড়া ব্যাককভার ব্যবহারের সময়ও নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। এজন্য সপ্তাহে অন্তত একবার কভার খুলে ফোন ভালোভাবে পরিষ্কার করুন। কভারকে অতিরিক্ত গরম, রোদ বা পানির সংস্পর্শ থেকে দূরে রাখুন। কভারের উপকরণের ধরন অনুযায়ী হালকা ভেজা কাপড় বা জীবাণুনাশক ওয়াইপ দিয়ে মুছে ফেলুন।

সবকিছু মিলিয়ে বলা যায়, ফোনের ব্যাককভার শুধু স্টাইল নয়, বরং এটি ফোনের নিরাপত্তার অন্যতম অংশ। তাই কভার যখন ক্ষতিগ্রস্ত, ময়লা বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তখনই নতুন কভার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফোনের ব্যাক কভার কতদিন ব্যবহার যোগ্য? জানুন কখন বদলাবেন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত