জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্বামী হারালেন স্ত্রী ও কন্যাশিশু

ছবি- দৈনিক জয়পুরবার্তা

 বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্কুটি মোটরসাইকেল আরোহী স্ত্রী ও শিশুকণ্যা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন স্বামী। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। নিহত শিক্ষক নাজিরার স্বামী ওই এলাকার একটি মসজিদের ঈমাম রমজান আলী তোতা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার এন্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য (ভুষি) ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছিলো। আপর দিক থেকে রমজান আলী তোতা তাঁর স্ত্রী নাজিরা আক্তার ও শিশু কন্যা নাজিফাকে নিয়ে একটি চার্জার চালিত স্কুটি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ওই পিকআপ বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিকআপের সাথে স্কুটির ধাক্কায় স্বামী রমজান আলীর চোঁখের সামনেই স্ত্রী নাজিরা এবং শিশুর প্রাণ যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানা পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রমজান আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ, একটি চার্জার চালিত অটোরিকশা ও চার্জার চালিত মোটরসাইকেল (স্কুটি) উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া অব্যহত রয়েছে।

বিষয় : সড়ক দূর্ঘটনা

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্বামী হারালেন স্ত্রী ও কন্যাশিশু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

 বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্কুটি মোটরসাইকেল আরোহী স্ত্রী ও শিশুকণ্যা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন স্বামী। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। নিহত শিক্ষক নাজিরার স্বামী ওই এলাকার একটি মসজিদের ঈমাম রমজান আলী তোতা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার এন্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য (ভুষি) ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছিলো। আপর দিক থেকে রমজান আলী তোতা তাঁর স্ত্রী নাজিরা আক্তার ও শিশু কন্যা নাজিফাকে নিয়ে একটি চার্জার চালিত স্কুটি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ওই পিকআপ বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিকআপের সাথে স্কুটির ধাক্কায় স্বামী রমজান আলীর চোঁখের সামনেই স্ত্রী নাজিরা এবং শিশুর প্রাণ যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানা পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রমজান আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ, একটি চার্জার চালিত অটোরিকশা ও চার্জার চালিত মোটরসাইকেল (স্কুটি) উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া অব্যহত রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত