ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার ৯ ৯ নভেম্বর ২০২৬খ্রি. সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী মরিচবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই ট্রাক (চট্রমেট্রো-ট-১১-৭৬৫৩) সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল।
এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন গুরুত্বর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁর একটি পায়ের গোড়ালির মাংস কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাঁকেসহ আহত আরো ১৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কিছু আহতের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।করিমপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন