চাঁদপুরের হাজীগঞ্জে সৎ মাকে মারধর,শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাজেদা বেগম (৫৫)। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য।
অভিযুক্ত মো. মহসিন (৩২) বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।
গত ৭ নভেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ (উত্তর) ইউনিয়নের মাড়কী পশ্চিমপাড়া মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে অভিযুক্ত মহসিন ক্ষিপ্ত হয়ে তাঁর সৎ মা সাজেদা বেগমকে মারধর করেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন,এর আগেও বিভিন্ন সময়ে মহসিন তাঁদের বাড়িতে এসে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। ঘটনার সময় উপস্থিত সাক্ষীরা প্রতিবাদ করলে তাঁদের সামনেও অভিযুক্ত হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত অবস্থায় সাজেদা বেগম হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে সাক্ষীদের সঙ্গে আলোচনা করে তিনি হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সাজেদা বেগম বলেন,“আমি একজন বৃদ্ধ নারী। আমার স্বামীও অসুস্থ। আমাদের ওপর এমন নির্যাতন ও হুমকির ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. মহসিন বলেন, “আমার মা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন,তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আপনারা আমার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে দেখেন,সত্য ঘটনা জানতে পারবেন।”
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউছার আলম ভূঁইয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এখন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী সাজেদা বেগম (৫৫)।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন