জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চরফ্যাশনে বোটসহ ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড

ছবি : প্রতিনিধি

বুধবার ০৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার চরফ্যাশন উপজেলাধীন আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ৪ নভেম্বর ২০২৬ রাত ১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৪ টি ট্রলিং জাল, ২ টি উইংস, ১ টি ডেরিক, ২ টি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামাদিসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চরফ্যাশনে বোটসহ ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বুধবার ০৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার চরফ্যাশন উপজেলাধীন আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ৪ নভেম্বর ২০২৬ রাত ১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৪ টি ট্রলিং জাল, ২ টি উইংস, ১ টি ডেরিক, ২ টি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামাদিসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত