জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টা থানায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।

০২ বছরের অধিক সময় ধরে অত্র থানায় কর্মরত এসআই/ শিউলি আক্তার এবং ০৩ বছরের অধিক সময় ধরে থানার জুনিয়র সেরেস্তায় কর্মরত কনস্টেবল/ সুপাল চন্দ্র বর্মনের অন্যত্র বদলি উপলক্ষে অদ্য রাতে থানা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অফিসার ইনচার্জ জনাব চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে সহকর্মীরা তাদের কর্মদক্ষতা, সততা ও আচরণের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তারা দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সহিত বারহাট্টা থানায় কাজ করেছেন। তাদের অবদান থানা সবসময় মনে রাখবে।

পরে বারহাট্টা থানার পক্ষ থেকে বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় এবং তাদের নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়।

পারিবারিক অসুবিধার কারণে এসআই শিউলি আক্তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণার বারহাট্টা থানায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।

০২ বছরের অধিক সময় ধরে অত্র থানায় কর্মরত এসআই/ শিউলি আক্তার এবং ০৩ বছরের অধিক সময় ধরে থানার জুনিয়র সেরেস্তায় কর্মরত কনস্টেবল/ সুপাল চন্দ্র বর্মনের অন্যত্র বদলি উপলক্ষে অদ্য রাতে থানা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অফিসার ইনচার্জ জনাব চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে সহকর্মীরা তাদের কর্মদক্ষতা, সততা ও আচরণের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তারা দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সহিত বারহাট্টা থানায় কাজ করেছেন। তাদের অবদান থানা সবসময় মনে রাখবে।

পরে বারহাট্টা থানার পক্ষ থেকে বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় এবং তাদের নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়।

পারিবারিক অসুবিধার কারণে এসআই শিউলি আক্তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত