জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান
ছবি : প্রতিনিধি

নওগাঁ সদর মডেল থানার নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়িত হয়েছেন জয়পুরহাট জেলার সন্তান মো: মিন্টু রহমান। 

গত সোমবার (০২ নভেম্বর) মিন্টু রহমান সদর থানায় নয়া ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি নওগাঁর ধামইরহাট থানার ওসি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলেল শুভেচ্ছায় পরিচয় বিনিময় করেন। 

এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নাটোর জেলার সন্তান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীনও কিছুদিন আগে নতুন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

নওগাঁ সদর মডেল থানার নয়া ওসি মো: মিন্টু রহমান জানান তিলোত্তমা শহর নওগাঁর সার্বিক আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি ও তার দল সব সময় সচেস্ট থাকবেন। 

নওগাঁবাসীর সকল শ্রেণিপেশার মানুষের জান-মালের নিরাপত্তা প্রদানে সদর থানার পুলিশ পরিবার বদ্ধ পরিকর। বিশেষ করে মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো গতিশীল করার কথা জানান তিনি। 

সদর উপজেলাকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে বিনির্মাণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন ওসি মিন্টু রহমান। 

তিনি আরো বলেন নওগাঁবাসীর নিরাপত্তা প্রদানে শহরের চারপাশে সদর থানা পুলিশ সদস্যরা পাহাড় সমান প্রাচীর হয়ে পাহারাদার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবে। 

প্রতিটি মানুষের জন্য সদর থানার দুয়ার সব সময় খোলা থাকবে। নওগাঁ শহরে এসে কেউ অন্যায়, চুরি-ছিনতাই কিংবা অবৈধ কর্মকান্ড করে ফিরিয়ে যেতে পারবে না বলে তিনি হুশিয়ারী প্রদান করেন। 

এছাড়া পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় এবং সকল শ্রেণিপেশার মানুষের গঠনমূলক সহযোগিতা নিয়ে তিনি নওগাঁ শহরকে অন্যায়, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং মুক্ত হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত