বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার পুরাতন বাজারসংলগ্ন নাগর নদী সেতুর নিচে এবং চক সুখানগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,নাহিদ হোসেনকে এক মাস, রবিউল ইসলামকে ২০ দিন, তারেক ফকিরকে ২০ দিন এবং গোলাপ প্রামাণিককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে উদ্ধার করা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মাদকবিরোধী অভিযান মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানান।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন