জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাঘায় ১২ শিক্ষকের ৩ শিক্ষার্থী, পাসের হার শূন্য

ছবি : অনলাইন

রাজশাহীর বাঘায় ১২ জন শিক্ষক মিলেও ৩ জন শিক্ষার্থীকে পাস করাতে পারেনি একটি কলেজ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় কলেজটির জেনারেল শাখার পাসের হার শূন্য।

জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া-পিরগাছা ভোকেশনাল বিএম কলেজ থেকে এবার জেনারেল শাখায় ৩ জন এবং কারিগরি (বিএম) শাখায় ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কারিগরি শাখা থেকে ২৮ জন পাস করলেও জেনারেল শাখার ৩ জনই অকৃতকার্য হয়েছে।

অকৃতকার্যরা হলেন- বিজ্ঞান বিভাগের দিনা খাতুন এবং মানবিক বিভাগের তোহিদ ইসলাম ও আংশিক আহমেদ।

কলেজ সূত্রে জানা যায়, জেনারেল শাখায় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য মিলে মোট ১২ জন শিক্ষক রয়েছেন। তারা কেউই এমপিওভুক্ত নন, বেতন পান না। ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালে পাঠদানের অনুমতি পায়। জেনারেল ও কারিগরি মিলে কলেজটিতে ৪টি শাখা রয়েছে।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হক সদর বলেন, "কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম জেনারেল শাখায় পাসের হার শূন্য হলো। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। তারপরও আমরা চেষ্টা করেছি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাঘায় ১২ শিক্ষকের ৩ শিক্ষার্থী, পাসের হার শূন্য

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর বাঘায় ১২ জন শিক্ষক মিলেও ৩ জন শিক্ষার্থীকে পাস করাতে পারেনি একটি কলেজ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় কলেজটির জেনারেল শাখার পাসের হার শূন্য।

জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া-পিরগাছা ভোকেশনাল বিএম কলেজ থেকে এবার জেনারেল শাখায় ৩ জন এবং কারিগরি (বিএম) শাখায় ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কারিগরি শাখা থেকে ২৮ জন পাস করলেও জেনারেল শাখার ৩ জনই অকৃতকার্য হয়েছে।

অকৃতকার্যরা হলেন- বিজ্ঞান বিভাগের দিনা খাতুন এবং মানবিক বিভাগের তোহিদ ইসলাম ও আংশিক আহমেদ।

কলেজ সূত্রে জানা যায়, জেনারেল শাখায় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য মিলে মোট ১২ জন শিক্ষক রয়েছেন। তারা কেউই এমপিওভুক্ত নন, বেতন পান না। ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালে পাঠদানের অনুমতি পায়। জেনারেল ও কারিগরি মিলে কলেজটিতে ৪টি শাখা রয়েছে।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হক সদর বলেন, "কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম জেনারেল শাখায় পাসের হার শূন্য হলো। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। তারপরও আমরা চেষ্টা করেছি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত