জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ছবি : প্রতিনিধি

কালিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। 

এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। 

এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। 

মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কালিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। 

এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। 

এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। 

মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত