জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বগুড়ায় ট্যাপেন্টাডল,ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : প্রতিনিধি

বগুড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ পিস ইয়াবা ও ৯ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

গতকাল রবিবার (১ নভেম্বর) রাত পৌনে দশটার সময় বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন,আশিক শেখ (৪৮), শামছুল হক (৩০), শুভ রহমান (২০) ও বিদ্যুৎ (২০)। তাদের মধ্যে আশিক ও শামছুল বগুড়া সদরের বাসিন্দা এবং শুভ শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

এসআরবি-১২ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

এসআরবি-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বগুড়ায় ট্যাপেন্টাডল,ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ পিস ইয়াবা ও ৯ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

গতকাল রবিবার (১ নভেম্বর) রাত পৌনে দশটার সময় বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন,আশিক শেখ (৪৮), শামছুল হক (৩০), শুভ রহমান (২০) ও বিদ্যুৎ (২০)। তাদের মধ্যে আশিক ও শামছুল বগুড়া সদরের বাসিন্দা এবং শুভ শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

এসআরবি-১২ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

এসআরবি-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত