জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

ছবি- প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ৮টি ইউনিয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ১লা নভেম্বর রবিবার বিকেলে ৬ নং মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নন্দীগ্রাম চারমাথা বাজার সংলগ্ন মাঠে এক বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎ এ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম ।

‎ইউনিয়ন সেক্রেটারি মোঃ বায়েজিদ বোস্তামীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। 

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও বম্বু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া মন্ডল, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসেন হোসেন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান,

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুজাউল করিম, পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান মুক্তার, 

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু রায়হান, ইউনিয়ন কর্ম পরিষদের অন্যতম সদস্য মওলানা আব্দুল ওয়াদুদ ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেন মাস্টার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানা যায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ ৯টি ওয়ার্ড থেকে ৯ জন মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎এ সমাবেশ জেলা,উপজেলাসহ স্থানীয় পর্যায়ের  প্রায় ৪ হাজার নেতাকর্মী ও সূধীজন উপস্থিত ছিলেন।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত