জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত,নিহত ৯

ছবি- সংগৃহীত

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু সোমবার (২ নভেম্বর) জানায়, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮টা ৫০ মিনিট) এটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আজকের উড়োজাহাজ দুর্ঘটনা এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা।

পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় দুর্ঘটনাটিকে ‘উড়োজাহাজ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানায়, উদ্ধার ও জরুরি তৎপরতা দীর্ঘ সময় ধরে চলতে পারে।

দুর্ঘটনাস্থল নিরাপদ রাখা এবং উদ্ধারকর্মীদের কাজের সুবিধার্থে পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর মিলিটারি ট্রেইলের ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড থেকে টেনথ অ্যাভিনিউ নর্থ পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী সব লেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। বেসামরিক পরিবহন খাতে দুর্ঘটনা ও বড় ধরনের ঘটনার তদন্তের দায়িত্বে থাকা স্বাধীন এই ফেডারেল সংস্থাটি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাথে   একযোগে তদন্ত চালাবে।

কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত,নিহত ৯

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু সোমবার (২ নভেম্বর) জানায়, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮টা ৫০ মিনিট) এটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আজকের উড়োজাহাজ দুর্ঘটনা এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা।

পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় দুর্ঘটনাটিকে ‘উড়োজাহাজ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানায়, উদ্ধার ও জরুরি তৎপরতা দীর্ঘ সময় ধরে চলতে পারে।

দুর্ঘটনাস্থল নিরাপদ রাখা এবং উদ্ধারকর্মীদের কাজের সুবিধার্থে পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর মিলিটারি ট্রেইলের ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড থেকে টেনথ অ্যাভিনিউ নর্থ পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী সব লেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। বেসামরিক পরিবহন খাতে দুর্ঘটনা ও বড় ধরনের ঘটনার তদন্তের দায়িত্বে থাকা স্বাধীন এই ফেডারেল সংস্থাটি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাথে   একযোগে তদন্ত চালাবে।

কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত