জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা চুরি

ছবি- প্রতিনিধি

বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার ঘরে ঢুকে প্রায় ৭ দশমিক ৩ ভরি স্বর্ণালংকার, ৯ দশমিক ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় শনিবার (৩১ অক্টোবর) আদমদীঘি থানায় ভুক্তভোগী তরুণ বাসফোর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ বাসফোর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান।

পরের দিন শুক্রবার রাত ৩ টায় তাঁর প্রতিবেশী মামা রাহুল বাসফোর মোবাইল ফোনে তাকে জানান, চোরেরা তার বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে চলে গেছে। খবর পেয়ে ওই দিন ভোর সাড়ে ৪ টায় বাড়িতে ফিরে তরুণ বাসফোর দেখতে পান, ঘরের সব কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রেসিং টেবিলের তালা ভাঙা এবং ভেতরে থাকা স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা খোয়া গেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত উদঘাটন করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা চুরি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার ঘরে ঢুকে প্রায় ৭ দশমিক ৩ ভরি স্বর্ণালংকার, ৯ দশমিক ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় শনিবার (৩১ অক্টোবর) আদমদীঘি থানায় ভুক্তভোগী তরুণ বাসফোর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ বাসফোর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান।

পরের দিন শুক্রবার রাত ৩ টায় তাঁর প্রতিবেশী মামা রাহুল বাসফোর মোবাইল ফোনে তাকে জানান, চোরেরা তার বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে চলে গেছে। খবর পেয়ে ওই দিন ভোর সাড়ে ৪ টায় বাড়িতে ফিরে তরুণ বাসফোর দেখতে পান, ঘরের সব কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রেসিং টেবিলের তালা ভাঙা এবং ভেতরে থাকা স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা খোয়া গেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত উদঘাটন করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত