জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

১৬ বছর পর চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন: প্রতিমন্ত্রী আব্দুল বারী

ছবি : প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন। এরই মধ্যে মিনিস্ট্রিতে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে, স্টেশনটির রেলের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং রেলস্টেশনটির প্ল্যাটফর্ম নিচু। 

সেটি উঁচু করার চেষ্টা করবে। পাশাপাশি জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহীগামী বা খুলনাগামী যেই ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর যাত্রাবিরতির জন্য চেষ্টা করা হবে।’

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত গণসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটি বন্ধ থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনটি পুনরায় চালু হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ বছর পর চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন: প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন। এরই মধ্যে মিনিস্ট্রিতে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে, স্টেশনটির রেলের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং রেলস্টেশনটির প্ল্যাটফর্ম নিচু। 

সেটি উঁচু করার চেষ্টা করবে। পাশাপাশি জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহীগামী বা খুলনাগামী যেই ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর যাত্রাবিরতির জন্য চেষ্টা করা হবে।’

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত গণসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটি বন্ধ থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনটি পুনরায় চালু হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত