জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার ২

ছবি : প্রতিনিধি

মাদকের ভয়াল আগ্রাসন চারদিকে। হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য। প্রতিরোধে কঠোর অবস্থানে দেশের সরকার। তবুও কৌশল বদল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। 

একই সাথে ব্যবসায়ীদের কৌশল বুঝে ঝোপ বুঝে কোপ মারার মতো দক্ষতা দেখাচ্ছেন পুলিশ প্রশাসন। পুলিশের চেষ্টা আর অব্যাহত অভিযানে প্রতিদিন গ্রেফতার হচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। 

রংপুরের বদরগঞ্জ উপজেলার খোদ্দ বাগবাড় মিশনপাড়া থেকে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

এ অভিযানে ৪০০ গ্রাম গাঁজার সহ দুই বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কার্তিক রাউত (৩০) ওই এলাকার শ্রী সহদর বাউতের ছেলে এবং অপরজন এলাকার শ্রী ভাগি রাউতের ছেলে শ্রী কালু রাউত (৫০)।

বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ি কার্তিক রাউতের হাতে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায় এবং কালু রাউতের কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। 

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মাদকের ভয়াল আগ্রাসন চারদিকে। হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য। প্রতিরোধে কঠোর অবস্থানে দেশের সরকার। তবুও কৌশল বদল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। 

একই সাথে ব্যবসায়ীদের কৌশল বুঝে ঝোপ বুঝে কোপ মারার মতো দক্ষতা দেখাচ্ছেন পুলিশ প্রশাসন। পুলিশের চেষ্টা আর অব্যাহত অভিযানে প্রতিদিন গ্রেফতার হচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। 

রংপুরের বদরগঞ্জ উপজেলার খোদ্দ বাগবাড় মিশনপাড়া থেকে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

এ অভিযানে ৪০০ গ্রাম গাঁজার সহ দুই বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কার্তিক রাউত (৩০) ওই এলাকার শ্রী সহদর বাউতের ছেলে এবং অপরজন এলাকার শ্রী ভাগি রাউতের ছেলে শ্রী কালু রাউত (৫০)।

বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ি কার্তিক রাউতের হাতে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায় এবং কালু রাউতের কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। 

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত