জয়পুরহাটের পাঁচবিবিতে ইসলামী এডুকেশন সোসাইটির উদ্যোগে তৃতীয়, চতুর্থ, সপ্তম ও অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা পাঁচবিবি ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
৩১ অক্টোবর শনিবার বেলা ১১ টায় উক্ত পরীক্ষা কেন্দ্রে কক্ষগুলো পরিদর্শণ করেন,জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্র গুলোর শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন । একই সঙ্গে পরীক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষা দেওয়ার কথা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান মুক্তার ও ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান,ইসলামী এডুকেশন সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এবার তৃতীয়, চতুর্থ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ৩ শত ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আমরা তাদের সাফল্য কামনা করি।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন