জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

প্রার্থীদের বিজয়ী করতে

পাঁচবিবির কুসুম্বায় জামায়াতের কর্মী ও সূধী সমাবেশ

ছবি- প্রতিনিধি

‎মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ এই স্লোগান নিয়ে‌‌ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ৮টি ইউনিয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎২৯ শে অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন, কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমির আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান। 

‎কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটার ও কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য গোলাম কিবরিয়া মন্ডল,সহকারী সেক্রেটারি ও আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মওলানা সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান মুক্তার,উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা ও শফিকুল ইসলাম মাস্টার এবং পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মামুনুর রশিদ।

‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান, যুব বিভাগের পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম, ও পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

‎বক্তারা,আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কুসুম্বা ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডের ৯ জন মেম্বর প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

‎এ সমাবেশে জেলা, উপজেলা সহ স্থানীয় পর্যায়ের  প্রায় ৫ হাজার মহিলা পুরুষ নেতাকর্মী ও সূধীজন উপস্থিত ছিলেন।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পাঁচবিবির কুসুম্বায় জামায়াতের কর্মী ও সূধী সমাবেশ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত