রাজশাহীর মোহনপুরে সাংবাদিক রাসেদুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাসেদুল দৈনিক ইনকিলাব পত্রিকার মোহনপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মোটরসাইকেল, ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা বাড়ির দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা একটি অপো এ৬ ও একটি রিয়েলমি সি২১ওয়াই স্মার্টফোন, একটি ল্যাপটপ, নগদ ৬ হাজার টাকা, দুটি ডাচ্-বাংলা ব্যাংকের কার্ড, একটি আইএফআইসি ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, একটি মানিব্যাগ ও একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলটির রং কালো। এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন সাংবাদিক রাসেদুল ইসলাম।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন