জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘি সদর

ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তুহিন

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন। 

রবিবার (২৫ অক্টোবর) রাতে আদমদীঘি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর আহসান হাবীব তুহিন সাংবাদিকদের বলেন,'বাংলাদেশ জামায়াতে ইসলামী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলীয় মনোনয়ন দিয়েছে, তার জন্য আমি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। 

নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।'

তিনি আরও বলেন, আদমদীঘি সদর ইউনিয়নবাসীর সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। 

আহসান হাবীব তুহিনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার খবরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তুহিন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন। 

রবিবার (২৫ অক্টোবর) রাতে আদমদীঘি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর আহসান হাবীব তুহিন সাংবাদিকদের বলেন,'বাংলাদেশ জামায়াতে ইসলামী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলীয় মনোনয়ন দিয়েছে, তার জন্য আমি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। 

নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।'

তিনি আরও বলেন, আদমদীঘি সদর ইউনিয়নবাসীর সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। 

আহসান হাবীব তুহিনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার খবরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত