খুলনা ০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে। কোনো মতেই মাফিয়াদের রাজত্ব কায়েম হতে দেয়া যাবে না।
তিনি বলেন, সব ধরণের ষড়যন্ত্র রুখে দাড়ানোর পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা দল অনৈতিক বা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, তেরখাদা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে তেরখাদাকে উন্নয়ন ও উৎপাদনশীল উপজেলায় রূপান্তরিত করতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে বিষয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, আইন শৃখলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে থেকে অপরাধ কর্মকান্ডকে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তেরখাদাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নয়নমুখী ও উৎপাদনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আজ ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাস,
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীর, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক পুষ্পেন্দু কুমার ঘরামী,
বিএনপি নেতা সমীর কুমার সাহা ও মোঃ আবুল হোসেন বাবু, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। এছাড়া সভায় উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই,
উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, পল্লী বিদ্যুতের এজিএম তৌফিক ওমর, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলার গাউসবেড়ী সড়ক ও হাড়িখালী আশ্রায়ন প্রকল্পে ফলজ বৃক্ষের চারা রোপন করেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন